বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কঙ্গোতে পৃথক দুটি নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৩৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দুটি নৌদুর্ঘটনায় অন্তত ১৯৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

শুক্রবার দেশটির কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, দেশটির একুয়াটর প্রদেশে বুধবার ও বৃহস্পতিবার, প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে আলাদা দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ডিআরসির মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা এলাকায় কঙ্গো নদীতে যাত্রীবোঝাই একটি বড় নৌকা (হোয়েলবোট) আগুন ধরে যায় এবং পরে ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৫০০ যাত্রী ছিলেন। এ দুর্ঘটনায় নিহত হন ১০৭ জন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে বলা হয়েছে, এখনও নিখোঁজ রয়েছেন ১৪৬ জন।

এর আগের দিন বুধবার, একুয়াটর প্রদেশের বাসানকুসু এলাকায় একটি মোটরচালিত নৌকা ডুবে যায়। এতে কমপক্ষে ৮৬ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় নিখোঁজ যাত্রীদের সংখ্যার সঠিক হিসাব এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবারের দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত যাত্রীবোঝাই ও রাতের অন্ধকারে নৌযান চালানোর কারণে। ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে, গ্রামবাসীরা নদীর তীরে লাশ জড়ো করে শোক প্রকাশ করছেন। স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন দুর্ঘটনার জন্য সরকারকেই দায়ী করে বলেছে, নিহতের সংখ্যা আরও বেশি।

নৌবাহিনীর সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবীরাও অংশ নেন উদ্ধারকাজে। আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের সহায়তা এবং জীবিতদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews