সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়, টাইগারদের প্রশংসায় ভাসালেন প্রধানমন্ত্রী তারেক রহমান লটারির মাধ্যমে গণপূর্তের ৪০৯ প্রকৌশলী বদলি অব্যবহৃত জলাশয় ব্যবহারে বেকারদের সুযোগ দেওয়া হবে-প্রধানমন্ত্রী চিতলমারীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড

চিতলমারীতে জামায়াতে ইসলামীর ৫ দফা আদায়ের লক্ষে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি আদায়ের লক্ষ্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠন এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।
চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ জাহিদুজ্জামান নান্নার সঞ্চলনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর শিকদার আব্দুল আলী, সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও পেশাজীবি বিভাগের সভাপতি মোঃ আব্দুল কাদের মুন্সি প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিষ্ট আওয়ামীকে দেশ ছাড়া করা হয়েছে। আমাদের প্রথম দাবি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আাইনী ভিত্তি জুলাই সনদ নিশ্চিত করতে হবে। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। বিচারের নামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দের হত্যা করা হয়েছে তার বিচার করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews