1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বোমারু বিমান বিধ্বস্তে নিহত ৮ ইরানের ২৪ বিলিয়ন ডলার ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন বিশ্বকাপে প্রধানমন্ত্রী কোন দলের সাপোর্টার, জানালেন নিজেই পাইকগাছায় বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাগেরহাটে ভাই হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন: জামায়াত নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাইকগাছায় প্রান্তিক কৃষকদের মাঝে লিডার্সের লবণসহিষ্ণু ব্রি ধান-৮৭ বীজ বিতরণ নগরীতে ম্যাটেরিয়াল রিকভারী সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বর্তমান সরকার দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিত করবে-বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে সামুদ্রিক গবেষণা জাহাজ

পাইকগাছায় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি::জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান এবং অপরাধী ও খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে পাইকগাছায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার(২৬ সেপ্টেম্বর) বিকালে পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার শহীদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা শাখার সভাপতি মুফতী মাওলানা আহম্মদ আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা এম এ হাসিব গোলদার। সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গাজী জুনায়েদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর ডাঃ জি এম আসাদুল্লাহ,পৌর নায়েবে আমীর আব্দুল্লাহ আল মামুন, আবু রায়হান, এস এম সাব্বির আহমেদ, ছাত্র হাফেজ নাইম, মাষ্টার রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য দাবি পূরণে পিআর পদ্ধতির বিকল্প নেই। একই সঙ্গে রাষ্ট্রের শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার এনে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট