1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপ ফুটবল,শিক্ষার্থীদের খেলা দেখার সুযোগ দিতে শিক্ষাবর্ষ ছোট করছে মেক্সিকো ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই সরকারের অগ্রাধিকার-প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে-প্রধানমন্ত্রী ৬ জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত, এটি মহামারি নয় বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিতলমারীর ইউএনও ও শিক্ষা কর্মকর্তাসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা বটিয়াঘাটায় পাগলা কুকুরের আতঙ্ক : একই দিনে ৫ জন সহ গবাদিপশু হাস মুরগী আক্রান্ত বাগেরহাটে বাবা- মেয়ের কৃতিত্ব: জাতীয় ও বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠ মরহুম বেল্লাল হোসেন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত পাইকগাছায় লবণ পানি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

স্বামীর অভিযোগ-‘রাতে স্ত্রী সাপ হয়ে কামড়াতে যায়’

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের উত্তর প্রদেশে এক অদ্ভুত অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে। এক ব্যক্তি দাবি করেছেন, তার স্ত্রী রাতে সাপের রূপ ধারণ করেন এবং তাকে কামড়ানোর চেষ্টা করেন। মঙ্গলবার এনডি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঘটনাটি রাজ্যের সীতাপুর জেলার মাহমুদাবাদ এলাকার লোধসা গ্রামে। স্থানীয় গণমাধ্যম জানায়, মেরাজ নামের এক ব্যক্তি ‘সমাধান দিবস’-এ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। সাধারণত ওই দিনে নাগরিকরা বিদ্যুৎ, রেশন কার্ড বা রাস্তা-ঘাটসংক্রান্ত সমস্যা তুলে ধরেন। তবে মেরাজের অভিযোগ শুনে উপস্থিত কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন।

জেলা প্রশাসকের সামনে মেরাজ জানান, স্যার, আমার স্ত্রী নাসিমুন রাতে সাপ হয়ে যায় এবং আমাকে কামড়াতে আসে। তার দাবি, একবার স্ত্রী সত্যিই তাকে কামড়েছেন এবং প্রায়ই রাতে তাকে তাড়া করেন।

অভিযোগটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এটি ভাইরাল হয়। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করছেন। এক ব্যবহারকারী লিখেছেন, হয়তো তিনি নাগমণি লুকিয়ে রেখেছেন। আরেকজন মন্তব্য করেন, সমাধান একটাই-তুমিও সাপ হয়ে যাও!’

এদিকে জেলা প্রশাসন বিষয়টিকে ‘মানসিক হয়রানি ও অস্বাভাবিক আচরণ’ হিসেবে গুরুত্বের সঙ্গে দেখছে। মাহমুদাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (এসডিএম) ও স্থানীয় পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট