রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

সোমবার ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিবে হামাস-ট্রাম্প

  • প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৩৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠী সোমবারের মধ্যে ২০ জন জীবিত বন্দি ও ২৮ জনের মরদেহ হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, সোমবার খুব গুরুত্বপূর্ণ। সেদিন হামাসের সঙ্গে ইসরায়েলের বন্দি বিনিয়ময় হবে। হামাসের কাছে থাকা ৪৮ ইসরায়েলির বিনিময়ে ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

জিম্মি মুক্তির ব্যাপারে হামাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তবে চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ইসরায়েলে যাব। নেসেটে বক্তব্য দেব। মিশরেও যাব। সেখানে চুক্তি স্বাক্ষর হবে। সারা বিশ্ব থেকে আরও অনেক নেতা আসবেন। তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।’

‘সোমবার জিম্মিরা বাড়ি ফিরবে। তারা ভয়াবহ জায়গায় আছেন। কোথায় আছেন, খুব কম মানুষই জানেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় টানা নৃশংস হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে মাত্র দুই মাসের কিছুটা বেশি সময় যুদ্ধবিরতি ছিল। বাকি সময়ে উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। আহত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews