রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

দুর্ঘটনার কবলে ভারতের রাষ্ট্রপতি মুর্মুর হেলিকপ্টার

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৫৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক:: কেরলে সফরকালে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বুধবার প্রামাদম স্টেডিয়ামে তার হেলিকপ্টার অবতরণের সময় হেলিপ্যাডের একাংশ ভেঙে পড়ে, ফলে বেসামাল হয়ে পড়ে কপ্টারটি।

ঘটনার পরপরই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত উদ্ধারকাজ শুরু করে এবং নিরাপদে রাষ্ট্রপতিকে সরিয়ে নেয়। এনডিটিভির খবরে বলা হয়, হেলিকপ্টারের নিচের অংশ ক্ষতিগ্রস্ত জায়গায় ঢুকে গেলেও এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শেষ মুহূর্তে অবতরণের স্থান পরিবর্তন করে প্রামাদমে হেলিপ্যাড তৈরি করা হয় মঙ্গলবার গভীর রাতে। কংক্রিট ঠিকভাবে শক্ত না হওয়ায় হেলিকপ্টার অবতরণের সময় ওজনের ভারে সেটি ভেঙে পড়ে।

তিনি আরও জানান, মূলত পাম্বার কাছে নীলাক্কালে অবতরণের কথা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে বিকল্প হিসেবে প্রামাদম বেছে নেওয়া হয়। অবতরণের সময় হেলিকপ্টারের চাকাগুলোর চাপেই হেলিপ্যাডের মাটি দেবে যায়।

চার দিনের সরকারি সফরে কেরলে ছিলেন রাষ্ট্রপতি মুর্মু। বুধবার সকালে শবরীমালা মন্দিরে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবতরণের কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে এবং কপ্টারের পেছনের অংশ নিচে ঢুকে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দমকল ও পুলিশ সদস্যরা হাতে ঠেলে হেলিকপ্টারটি বিপজ্জনক স্থান থেকে সরিয়ে নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews