রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

দিল্লির পর এবার ইসলামাবাদে বিস্ফোরণে নিহত ১২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি আদালত ভবনের বাইরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

এর আগে ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রোস্টেশনের কাছে গাড়িতে বিস্ফোরণের এক ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় স্টেশনটির কাছে একটি চলন্ত গাড়িতে ওই বিস্ফোরণে বহু মানুষ আহতও হয়েছেন।

মঙ্গলবার ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র বলেন, এটি কেমন ধরনের বিস্ফোরণ ছিল, আমরা খতিয়ে দেখছি। বিষয়টি এখনো স্পষ্ট নয়। ফরেনসিক দলের প্রতিবেদন পাওয়ার পরই আমরা বিস্তারিত জানাতে পারব।

বিস্ফোরণটি ঘটেছে ইসলামাবাদ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে। সাধারণত মামলা–সংক্রান্ত কাজে আসা বিপুলসংখ্যক মানুষ ও দর্শনার্থীর ভিড় থাকে সেখানে।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা গেছে, পুলিশ ভ্যানের পাশে কয়েকজন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। দৃশ্যগুলো ছিল ভয়াবহ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews