রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

চীনে সবচেয়ে বড় স্বর্ণের খনির সন্ধান

  • প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে বড় একক স্বর্ণের মজুতের সন্ধান পেয়েছে চীন। দেশটি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আবিষ্কার হওয়া স্বর্ণের এই একক মজুতটি দেশের ইতিহাসে ১৯৪৯ সালের পর থেকে সবচেয়ে বড়।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

এদিন দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর-পূর্ব লিয়াওনিং প্রদেশে অবস্থিত দাদোংগৌ স্বর্ণ খনিতে মোট ১ হাজার ৪৪৪ দশমিক ৪৯ টন প্রমাণিত স্বর্ণের মজুত পাওয়া গেছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, খনিটির অর্থনৈতিক সক্ষমতা যাচাইয়ের প্রক্রিয়া শেষ হয়েছে, ফলে এটি উন্নয়ন ও উত্তোলনের জন্য এখন প্রস্তুত। একইসঙ্গে এটিকে ‘অতিবৃহৎ’ উন্মুক্ত খনি হিসেবেও তালিকাভুক্ত করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপৃষ্ঠ থেকে ৭২০ মিটার উচ্চতার উপরের এলাকাজুড়ে প্রায় ২ দশমিক ৫৮৬ বিলিয়ন টন আকরিক রয়েছে এবং সেখানে প্রতি টনে গড়ে ০ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যাবে।

গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১৫ মাসের দ্রুত অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমেই খনিটির অবস্থান শনাক্ত করা গেছে, যা ভবিষ্যতে ‘দ্রুত ও উচ্চমানের’ খনিজ অনুসন্ধানের আদর্শ মডেল হিসেবে দেখা যেতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews