রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, শুধুমাত্র গত মাসেই এ দুই দেশের যুদ্ধে ২৫ হাজার সেনার মৃত্যু হয়েছে।

এ মুহূর্তে এ রক্তস্রোত বন্ধ চান জানিয়ে ট্রাম্প বলেন, “আমি চাই হত্যাযজ্ঞ বন্ধ হোক। সর্বশেষ, গতমাসে ২৫ হাজার সেনা মারা গেছে। আমি দেখতে চাই এই হত্যা বন্ধ হয়েছে। এ লক্ষ্যে আমরা কঠোর কাজ করছি।”

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলতে থাকলে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছেন, “এমন কিছু তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমি অন্যদিনও বলেছি, আমি বলেছি সবাই এ ধরনের খেলা খেলে যাচ্ছে। এতে যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াবে। আমরা চাই না এমনটি হোক।”

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews