রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ইয়াবাসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসী আটক করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল সংলগ্ন এলাকায় শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালাল ও তার সহযোগীরা অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১ টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ ও ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ জালাল উদ্দীন ওরফে লাশ জালালের ঘনিষ্ঠ সহযোগী লিয়াকত (৩৩) কে আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের শীর্ষ সন্ত্রাসী জালাল উদ্দীন ওরফে লাশ জালালকে সন্ত্রাসী কাজে অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পাচারের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews