শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

হাদির আত্মার মাগফিরাত কামনায় চিতলমারীতে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫ টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপেিত্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, উপজেলা সাবেক আমির মাওলানা মাসুম বিল্লাহ ফরাজী ও পেশাজীবী সংগঠনের আব্দুল কাদের মুন্সি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, ‘ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিপ্লবী জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি কোনো দল বা মতের নন। তিনি এই দেশের সার্বভৌমত্বের প্রতীক। দেশের এই বীর সন্তানকে সর্বোচ্চ সম্মান জানানো আমাদের সবার দায়িত্ব। তাঁর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের দায়ভারও আমাদের সবার। শহীদ ওসমান হাদি হোক আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহ রাব্বুল আলামিন তাঁর শাহাদাত কবুল করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews