শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

খুলনায় এনসিপি নেতা মোতালেবের মাথায় গুলি, আশঙ্কাজনক অবস্থা

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা মহানগরীতে দিনদুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা এলাকায় বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই হামলার ঘটনা ঘটে। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও দলটির শ্রমিক ইউনিটের খুলনা বিভাগীয় প্রধান মোতালেব সিকদার।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা খুব কাছ থেকে গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি সরাসরি তার মাথায় বিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
হামলার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ ম-ল বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারণ এবং জড়িতদের শনাক্ত করতে আমরা কাজ শুরু করেছি। বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।”
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত কোনো বিরোধের জেরে এই হামলা হয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews