শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

পাইকগাছায় শিক্ষক বদিউজ্জামানের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :: পাইকগাছায় ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাইকগাছার ঐতিহ্যবাহী নতুন বাজার প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির সাবেক সভাপতি মোঃ বদিউজ্জামান সরদারের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২২ ডিসেম্বর) বিকালে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার চান্নি চত্বরে প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফসিয়ার রহমান মহিলা কলেজের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন খুলনা সরকারি পাইনিয়ার মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শামীম আজাদ লিটু, বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সরদার ফারুক আহমেদ, আবু সালেহ মোহা ইকবাল, শিক্ষক আনিছুর রহমান, শিক্ষক বাবর আলী গোলদার এবং গদাইপুর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদ সরদার।

প্রশিক্ষিত হিলফুল ফুযুল যুব সমবায় সমিতির সভাপতি ইউনুস আলী সরদার ও সাধারণ সম্পাদক শামছুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ, শিক্ষক কামাল আহমেদ মিল্টন, নুর আলী মোড়ল, মোঃ খালিদ হোসেন, প্রধান শিক্ষক শিব শংকর রায়, শিক্ষক জিএম সেলিম রেজা, মুস্তাফিজুর রহমান লিপ্টন, মোকলেছুর রহমান কাজল, সাবেক ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ, ডিএম হারুন রশিদ, শিক্ষার্থী মুবাশশীর বিন শহীদসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা তাদের বক্তব্যে মরহুম মোঃ বদিউজ্জামান সরদারের কর্মজীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান এবং সামাজিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ওমর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews