রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

মস্কোয় গাড়ি বোমা হামলায় রাশিয়ার জেনারেল নিহত

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫২৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রাশিয়ার রাজধানী মস্কোয় এক ভয়াবহ গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ফানিল সাভারোভ নিহত হয়েছেন।

সোমবার সকালে তাঁর গাড়িতে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার সকালে তিনি গাড়িতে ওঠার পর পার্কিং এরিয়াতেই বিস্ফোরণটি ঘটে। এতে তিনি গুরুতর আহত হন এবং দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিস্ফোরণে তাঁর সাদা রঙের গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে এবং গাড়ির দরজা উড়ে গেছে।

লেফটেন্যান্ট জেনারেল সারভারোভ একজন ঝানু সামরিক কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৯০-এর দশকের শেষভাগে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০-এর শুরুর দিকে চেচেন যুদ্ধে সরাসরি অংশ নেন। এছাড়া ২০১৫-১৬ সালে সিরিয়া অভিযানেও তিনি রুশ বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর এই দীর্ঘ যুদ্ধকালীন অভিজ্ঞতার কারণে তিনি রুশ সামরিক বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন।

রাশিয়ার গোয়েন্দারা খতিয়ে দেখছেন এই হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত রয়েছে কি না। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার অভ্যন্তরে একাধিক রুশ সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে এ ধরনের গোপন হামলা চালানো হয়েছে। তবে কিয়েভ এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার বা কোনো মন্তব্য করেনি।

ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর খবর পাওয়ার পরপরই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিস্তারিত অবহিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মস্কোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews