শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি গাঁজা সহ পাচারকারী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহলদলের সদস্যরা বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রামে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজা সহ একজন মাদক পাচারকারীকে আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে সীমান্ত সংলগ্ন দুই নম্বর ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তার উপর থেকে যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম বাবুকে (২৯) ৪৩ কেজি গাঁজা সহ আটক করা হয়।

বিজিবি জানায়, আজ ভোরে ২ নং ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তার দিয়ে বাবু নামে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে হেঁটে যাওয়ার সময় টহল দলের বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় এলোমেলো বোঝা গেলে বস্তাটি তল্লাশী করা হয়। পরে বস্তার মধ্য থেকে ৪৩ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাবুকে আটক করা হয়।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, যশোর সীমান্তে নিয়মিত টহলদলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম বাবু নামে একজন মাদক পাচারকারীকে ৪৩ কেজি গাঁজা সহ আটক করেছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews