শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে পাইকগাছায় দোয়া মাহফিল সকলকে বইপড়ার অভ্যাস গড়ে তুলতে হবে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী দাকোপে বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে কোস্টগার্ড বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজনে আলোচনা অনুষ্ঠিত ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি

দাকোপে বিএনপির উদ্যোগে আবুল খায়ের ৫ম মৃত্যুবার্ষিকীর সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও চালনা পৌরসভার প্রথম প্রশাসক মরহুম আবুল খায়ের খানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির আয়োজনে রবিবার বিকাল তিনটায় উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অসিত কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি এবং খুলনা-১ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল মান্নান খান, চালনা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মোজাফফর হোসেন শেখ, শাকিল আহমেদ দিলু, সাবেক সদস্য সচিব আল আমিন সানা, উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দীপক কুমার সরদার, আয়ুব আলী কাজী, আব্দুল বারীক গাজী, শেখ শহিদুল ইসলাম, এস এম মোস্তাফিজুর রহমান মোস্তাক, মহিদুল ইসলাম হাওলাদার, কামরুজ্জামান টুকু, হাফিজুর রহমান হাফিজ, বাচ্চু ফকির, জান্নাতুল ফেরদৌস, ফয়সাল আহমেদ, গাজী জাহাঙ্গীর আলম, বেনী মাধব বিশ্বাস, রহিম তালুকদার, হালিম হাওলাদার, রাজু হাওলাদার, এস এম গোলাম কাদের, শহিদুল ইসলাম মোল্লা, আব্দুর রাজ্জাক মোল্যøা, আজিম হাওলাদার ও শফিকুল ইসলাম মোল্ল্যাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মরহুম আবুল খায়ের খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews