বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোটসহ ৮ জেলে উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২৭৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা বিকল ফিশিং বোট ”এমভি মায়ের দোয়া” এর ৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮টায় পটুয়াখালীর মহিপুর থানাধীন গোলবুনিয়া ঘাট হতে ”এমভি মায়ের দোয়া” নামক একটি ফিশিং বোট ৮ জন জেলেসহ মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে। অতঃপর একইদিন দুপুর ১১টায় যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। ৩ দিন যাবৎ সমুদ্রে ভাসার পর বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে, উক্ত বোটের একজন জেলে বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ বুধবার সকাল ১১টা হতে বিকাল ৪টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন নিজামপুর কর্তৃক উক্ত এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের অভিযানিক দল উক্ত এলাকা হতে ৮ জন জেলেসহ বিকল হওয়া বোটটি উদ্ধার করে এবং বোটের ইঞ্জিন সচল করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার প্রদান করে মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews