1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

ডুমুরিয়ায় বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর এসকে বাকার’র ৭৮ তম জন্মদিন উদযাপন

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: “ডক্টর শামসুল করিম বাকার,শুভ হোক তোমার জন্মবার্ষিকী,বেঁচে থেকো চির স্বরণীয় আমাদের মনি কোঠায়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ার ধামালিয়ায় আমেরিকা প্রবাসী শিক্ষাবিদ বিশিষ্ট বিজ্ঞানী প্রফেসর ডক্টর এসকে বাকার এর ৭৮তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ধামালিয়া ডক্টর এসকে বাকার শিক্ষাপল্লীর আয়োজনে ফাহারা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা,দোয়া ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
এসকে বাকার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সাবেক অধ্যক্ষ আব্দুর রউফ,ডাক্তার আব্দুল আহাদ,প্রধান শিক্ষক মৃনাল কান্তি রায়,প্রধান শিক্ষক আরজান আলি সরদার,সাবেক সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার,প্রধান শিক্ষক মোসাঃ হালিমা খাতুন,প্রধান শিক্ষক লুৎফুতন্নেচ্ছা,প্রভাষক কবির হোসেন,প্রভাষক শুভংকর মন্ডল,প্রভাষক শিউলী জাহান,প্রভাষক ফারজানা ইয়াসমিন তনু, সহ প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ চৌধুরী,প্রকৌশলী এস এম আবদুল্লাহ,শিক্ষক হাফিজুর রহমান,এস এম আরিফ হোসেন,ড.এসকে বাকার সংগীত একাডেমির সম্পাদক অনুদ্যুতি কুমার বিশ্বাস,প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন,ডাঃ হরিদাস মন্ডল প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,শিক্ষক মাওলানা হাবিবুর রহমান,উপস্থাপনায় ছিলেন,শিক্ষক মুজিবুর রহমান।
দ্বিতীয় অধিবেশনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমপন্ন করা হয়। সংগীত ও দলীয় নৃত্যে অংশ নেয় এসকে বাকার সংগীত একাডেমির শিল্পী ঝিলিক, পায়েল,পৃথা, তুলি ও তাথৈও।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট