শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

অসহায় দরিদ্র মানুষের পাশে ব্র্যাক গড়ইখালীতে ৩৩০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: মানুষের পাশে আমরা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পাইকগাছা উপজেলার গড়ইখালী মোমেন শাহী ইনস্টিটিউট স্কুল মাঠে ব্র্যাকের মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় হতদরিদ্র ও প্রান্তিক মানুষের মাঝে ৩৩০ পিচ কম্বল বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: ফজলে রাব্বি, সহকারী কমিশনার (ভূমি), পাইকগাছা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাফিজুর রহমান, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স—দাবি কর্মসূচি), সুমিত কুমার বসু, আঞ্চলিক ব্যবস্থাপক এবং মো: শামছুর রহমান, প্রধান শিক্ষক, মোমেন শাহী ইনস্টিটিউট, গড়ইখালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর, খুলনা।
এছাড়াও উপস্থিত ছিলেন কমলেশ কুমার মন্ডল, এরিয়া ম্যানেজার (মাইক্রো ফাইন্যান্স), শিলাদিত্য, উপজেলা ম্যানেজার (অর্থ ও হিসাব), মোহাম্মদ মতিনুর রহমান, শাখা ব্যবস্থাপক এবং মোহাম্মদ নওশের ইসলাম, শাখা ব্যবস্থাপক, গড়ইখালী ব্রাঞ্চ, পাইকগাছা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্র্যাক বিশ্বাস করে মানুষের পাশে দাঁড়ানো শুধু সহায়তা নয়, এটি একটি মানবিক দায়িত্ব। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শীতজনিত স্বাস্থ্যঝুঁকি হ্রাস করা এবং বিশেষ করে শিশু ও বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করা।
উল্লেখ্য, এই কর্মসূচির আওতায় খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ফুলতলা উপজেলায় মোট ১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews