রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠান আজ (বৃহম্পতিবার) সকালে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ।

প্রধান অতিথি বলেন, প্রতি বছর জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের প্রতিযোগীরা অসাধারণ প্রতিযোগিতার মাধ্যমে বিভিন্ন ইভেন্টে তাদের সুকুমার বৃত্তির চর্চা করে থাকে। আত্মবিশ^াস ও দক্ষতার সাথে প্রতিযোগীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মন, মেধা ও সৃষ্টিশীলতার পরিচয় দিয়ে থাকে। তিনি আরও বলেন, আজকের এই জাতীয় শিক্ষা সপ্তাহ সফল করার জন্য প্রতিযোগীদের পেছনে যেসকল অভিভাবক ও শিক্ষার্থীরা নীরবে ফুল্গধারার মতো কাজ করেছেন তাদের অবদান অনস্বীকার্য।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো: আনিস-আর-রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক। স্বাগত বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. এস, এম সাজজাদ হোসেন। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামান, জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল এ অনুষ্ঠানের আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ জেলার ১১শত শিক্ষার্থী দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্টে অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews