রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

পাইকগাছায় ৯ বছরের শিশু কন্যা নিখোঁজ, উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার সরল এলাকায় ৯ বছরের এক শিশু কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোছাঃ ইফতিয়া সানজিদা (৯)। সে পাইকগাছা পৌর সদরের দি রাইজিং সান স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং সরল ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জীবন রহমান রানার কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার(১৪ জানুয়ারি) সকাল আনুমানিক ৮টার দিকে পাইকগাছা উপজেলার সরল এলাকার দি রাইজিং সান স্কুল সংলগ্ন স্থান থেকে শিশুটি নিখোঁজ হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। জিডি নম্বর ৬৯২।
নিখোঁজ শিশুর দাদা মো. বজলুর রহমান জানান, শিশুটিকে দ্রুত উদ্ধারের জন্য তারা আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছেন। তিনি বলেন, কেউ যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।যোগাযোগ নম্বর: ০১৭০৯০৯৩৫৪০।

থানা সূত্রে জানা যায়, নিখোঁজ সংক্রান্ত জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধারের জন্য সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ নিখোঁজ শিশুটিকে দ্রুত তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews