1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

বাগেরহাটে স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সেবার উদ্ভোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: স্মাট লাইফ ফ্রি ওয়াইফাই এই শ্লোগানকে সামনে রেখে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিলভার লাইন গ্রুপ বাগেরহাট জেলার সকল ইউনিয়নে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সেবা চালু করেছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে বাগেরহাটের খানজাহান আলী মাজার মোড়ে সিলভার লাইন গ্রুপের চেয়ারম্যান এম.এ.এইচ. সেলিমের জ্যেষ্ঠ পুত্র মেহেদী হাসান এই কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার মাহবুবুর রহমান টুটুল, ক্রিড়া সংগঠক মিনা মারফুজ্জামান রনি, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি শেখ নাজমুল হুদা , শেখ রফিকুল ইসলাম সহ স্থানিয় নেতৃবৃন্দ।
জেলার ৯০ টি গুরুত্বপূর্ণ জনসমাগম স্থানে এই কর্মসূচির আওতায় শহর ও গ্রামের মানুষের জন্য একটি নতুন ডিজিটাল কমিউনিটি হিসেবে কাজ করবে।
সিলভার লাইন গ্রুপের পরিচালক মেহেদী হাসান বলেন, আজকের বিশ্বে ইন্টারনেট আর বিলাসিতা নয়, এটি শিক্ষা, সুযোগ এবং সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন। আমরা বাগেরহাটের ৯০টিরও বেশি গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিনামূল্যে ইন্টারনেট চালু করছি। এতে চায়ের দোকানের ঐতিহ্যবাহী আড্ডার সংস্কৃতিও বজায় থাকবে এবং পিছিয়ে পড়া জনোগোষ্ঠী জন্য এক ধরনের মডেল হিসাবে কাজ করবে।
”তিনি আরও জানান, ধাপে ধাপে এই সেবা প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় সম্প্রসারণ করা হবে, যাতে কোনো গ্রাম, কোনো শিক্ষার্থী কিংবা কোনো নাগরিক ডিজিটাল সেবা থেকে পিছিয়ে না থাকে।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে শিক্ষার্থী, ক্ষুদ্র ব্যবসায়ী, তরুণ ও সাধারণ পরিবারগুলো শিক্ষা, চাকরির সুযোগ, সরকারি সেবা এবং বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে যুক্ত হতে পারবে।
সিলভার লাইন গ্রুপ জানিয়েছে, এটি তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ, যার লক্ষ্য বাগেরহাটে ডিজিটাল বৈষম্য কমানো, সামাজিক ও অর্থনৈতিক সংযোগ শক্তিশালী করা এবং কমিউনিটি উন্নয়নে অবদান রাখা। এই উদ্যোগ প্রযুক্তিতে নয়, বরং মানুষের ওপর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট