রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

ইরানে অস্থিরতার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী: খামেনি

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২৫৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, এ অস্থিতিশীলতার জন্য তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী হিসেবে আখ্যায়িত করেছেন।

খামেনি অভিযোগ করেন, ইরানবিরোধী এ ষড়যন্ত্রে মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে জড়িত ছিলেন।

খামেনির মতে, বিদেশি শক্তির মদদপুষ্ট পক্ষগুলোই দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও রক্তপাতের জন্য দায়ী।

তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট গোষ্ঠীগুলো ইরানে কয়েক হাজার মানুষকে হত্যা এবং বিপুল ক্ষয়ক্ষতি করেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা এ বিক্ষোভে বিদেশি শক্তিগুলো শুরু থেকেই ইন্ধন জুগিয়ে আসছে বলে তেহরান অভিযোগ করে আসছে। বিশেষ করে ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলো মাঠপর্যায়ে সহিংসতা উসকে দিয়েছে বলে মনে করে ইরান।

ধর্মীয় এক উৎসবে সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি সতর্ক করে বলেন, ইরান সীমান্তের বাইরে যুদ্ধ ছড়াবে না। তবে দেশীয় কিংবা আন্তর্জাতিক যারা এ অপরাধের সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, আমেরিকার মূল লক্ষ্য হলো ইরানকে গ্রাস করা এবং দেশটিকে আবারও মার্কিন সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের অধীনে নিয়ে যাওয়া। ইরানি জাতির বিরুদ্ধে আনা অভিযোগ এবং ক্ষয়ক্ষতির জন্য তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে দায়ী করেন।

সূত্র: এএফপি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews