1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়নে সিটি কর্পোরেশন সর্বদা পাশে থাকবে- নজরুল ইসলাম মঞ্জু বিশ্বকাপ দল ঘোষণা করলো জাপান ‘শাহনামা’র বীরত্ব আজও জীবন্ত, দাবি ইরানের সর্বোচ্চ নেতার শনিবার চাঁদপুর যাচ্ছেন তারেক রহমান ফারাক্কার কারণে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত দেশ-মির্জা ফখরুল রামপালে ১১০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ইতনায় ২৩ মে শহীদ স্মৃতিফলক জরাজীর্ণ অবস্থায় অবহেলায় মুছে যাচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস। বাগেরহাটে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত বৈশাখের দাবদাহে পাইকগাছায় জমে উঠেছে ভ্রাম্যমাণ শরবতের দোকান

৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন রবিবার সকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, মানবিক মানুষ হতে হলে খেলাপড়ার পাশাপাশি ক্রীড়াঙ্গণে সম্পৃক্ত থাকতে হবে। সময়কে সুন্দরভাবে কাটানোর জন্য খেলাধুলার বিকল্প নেই। যারা নিয়মিত ক্রীড়া চর্চা করে তাদের শারীরিকভাবে সুস্থ্য থাকার পাশাপাশি নেতৃত্ব প্রদানের দক্ষতা বাড়ে। সহশিক্ষা কার্যক্রম জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা ক্রীড়া চর্চা করে তারা লেখাপড়ায়ও ভালো করে। শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহ বাড়াতে হবে এবং শিক্ষার্থীদের অনিয়ন্ত্রিত ইলেক্টনিকস ডিভাইস ব্যবহার থেকে বিরত রাখতে শিক্ষকদের প্রতি আহবান জানান অতিথিরা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চল উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা ও জেলা শিক্ষা অফিসার এস, এম, ছায়েদুর রহমান।
খুলনা বিভাগের ১০ জেলার বাছাই করা শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট