রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

বেনাপোল চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রাসহ আব্দুস সালাম নামে একজন বাংলাদেশী পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা।

মঙ্গলবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে আসার সময় তাকে আটক করা হয়। আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাওলা পাড়ার আব্দুল সামাদ ব্যপারীর ছেলে।

আটক আব্দুস সালাম জানান, সোমবার তিনি বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে কলকাতা যান। কলকাতা থেকে এক ব্যক্তি তার কাছে বিদেশী মুদ্রার এই ব্যাগটি দিয়েছে। ব্যাগটি যশোর থেকে এক ব্যক্তি তার কাছ থেকে নিয়ে নিবে বলে জানিয়েছেন। তিনি তাকে চেনেন না। এর বিনিময়ে ওই যাত্রী ৫ হাজার টাকা পাবেন।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী এসি অটুল গোস্বামী বলেন, ওই বাংলাদেশি যাত্রী ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় কাস্টমস তল্লাশি কেন্দ্রে আসার পর তার হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ২০০ কানাডিয়ান ও ৩৬ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার জব্দ করা হয়। যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews