রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

চিতলমারীতে মোটরসাইকেল থেকে পড়ে ব্যবসায়ী নুরু শেখ নিহত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নুরু মিয়া শেখ (৪০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেল ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। মৃত নুরু মিয়া শেখ উপজেলার আড়–য়াবর্নী গ্রামের মৃত মাওলানা কাওছার আলী শেখের ছেলে।
প্রতক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল ৪ টার দিকে নুরু শেখ কাজ শেষে বাজার করে চিতলমারী বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলে অসুস্থ হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে মাত্র ১০ মিনিটের মধ্যে মারা যান।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক রাণী খানম জানান, ব্যবসায়ী নুরু মিয়া শেখ স্ট্রোক করে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। অসুস্থ্য অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তিনি মারা যান।
মৃতুকালে নুরু মিয়া শেখ স্ত্রী, নাবালক দুটি ছেলেসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৪ জানুয়ারী) সকাল ৯ টায় নামাজে জানাজা শেষে আড়–য়াবর্নী চরপাড়া জান্নাতুল বাকী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews