শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

চট্টগ্রামে যৌথ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় বস্ত্র সামগ্রী জব্দ

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চট্টগ্রামের খাতুনগঞ্জে কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা ৪ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের ১টি গোডাউনে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও ভেজাল দ্রব্যাদি মজুত করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম ও পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন গোডাউনটি তল্লাশি করে প্রায় ৪ কোটি টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, কাচের বোতল, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের বস্তা, ভেজাল ওলিভ ওয়েল ও ওলিভ ওয়েল তৈরির উপকরণ এবং বোতলের লেভেলিং জব্দ করা হয়। এসময় অবৈধ ব্যবসায়ীরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস এর নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews