শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

চিতলমারীতে স্বপদে বহালের দাবিতে মানববন্ধনে হামলা, আহত-৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় থানা রোডে এ মানববন্ধন হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষের উপর হামলা চালায়। হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
আহতরা হলেন, শীতল মন্ডল (৬২), সুরেন মজুমদার (৬৫), হাসিবুল বিশ্বাস (৫০), জানজার শেখ (৪৫) ও নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারী বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকা-ে জড়িত থাকার জন্য চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে দল থেকে বহিস্কার করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় থানা রোডে মমিনুল হক টুলু বিশ্বাসকে স্বপদ বহালের দাবিতে এলাকার সর্বস্তরের মানুষ মানববন্ধন করেন। এ সময় প্রতিপক্ষের কিছু লোক মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষের উপর নির্বিচারে হামলা চালান।
হামলায় আহতরা বলেন, ‘মমিনুল হক টুলু বিশ্বাস বিএনপির নিবেদিত প্রাণ। সে ৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিগত ১৬ বছরে সে অসংখ্য মামলা, হামলা ও নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এর থেকে তাঁর স্ত্রী ও শিশু সন্তানরাও রেহাই পাননি। আজ দলের সুদিনের সময় কেন তাঁকে বহিস্কার করা হলো তা আমরা জানি না। বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের কাছের আমাদের আবেদন মমিনুল হক টুলু বিশ্বাসকে স্বপদে বহাল করা হোক।’
মমিনুল হক টুলু বিশ্বাস জানান, ‘যে বা যারা কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে আমাকে বহিস্কার করিয়াছে তাদের বিচার আল্লাহর উপর দিলাম। আমার বিচারের ভার জনাব তারেক রহমানের কাছে দিলাম। আমি আশা করি দল আমার উপর অন্যায় করবে না।’
চিতলমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু বলেন, ‘উপজেলা বিএনপির কোন নেতাকর্মি মানববন্ধনে হামলার সাথে জড়িত নয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পরে এসেছি।’
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও আমরা ঘটনাস্থলে ছুটে যাই। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।’
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন বলেন, ‘মানববন্ধনে কে বা কাহারা এসে বাধা দিয়েছে। ওখানে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। আমরা, সেনাবাহিনী ও পুলিশ মিলে শান্তিপূর্ণ সমাধান করেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews