শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

যশোর, গোপালগঞ্জ ও নড়াইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর ৪৯ বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মাননীয় নির্বাচন কমিশনের সকল নির্দেশনা যশোর ৪৯ ব্যাটালিয়ন কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর ৪৯ বিজিবি তার দায়িত্বপূর্ণ এলাকায় ৩টি জেলায় ১৬টি উপজেলার ১১টি সংসদীয় আসনে প্রায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন করার পরিকল্পনা ছিল। এরই ধারাবাহিকতায় ১ম ধাপে গতকাল ২৯ গোপালগঞ্জ জেলার ৩টি আসনে ৮ দশমিক ৭ প্লাটুন এবং যশোর জেলার ৪টি আসনের ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এবং আজ শুক্রবার (৩০ জানুয়ারি) ২য় ধাপে নড়াইল জেলার ২টি আসনে ৫ দশমিক ৫ প্লাটুন এবং যশোর জেলার ২টি আসনে ২ দশমিক ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

যশোর ৪৯ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় গুরুত্বপূর্ণ ৭০ টি স্থানে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালন করছে। উল্লেখ্য, নির্বাচন চলাকালীন দুস্কৃতিকারীরা যাতে দেশের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করতে না পারে সে লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন সর্বদা কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিয়মিত জনসচেতনামূলক সভার মাধ্যমে স্থানীয় জনসাধারণকে নির্বাচনে অংশগ্রহণে উদ্ভুদ্ধকরণ ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যশোর ব্যাটালিয়ন সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews