শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো অন্যায় সহ্য করা হবে না -মনিরুল হাসান বাপ্পী

  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনা-৬ (কয়রা–পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, তাঁর নির্বাচনী এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো ধরনের অন্যায়, নির্যাতন বা বৈষম্য হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এমন ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, “আমি নির্বাচিত হই বা না হই—আমার এলাকায় যদি কোনো ব্যক্তি অন্যায়ের শিকার হন, আমি তাদের পাশে দাঁড়াবো এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবো।” একই সঙ্গে তিনি নির্বাচিত হলে পাইকগাছা উপজেলার অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার অঙ্গীকার করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় উপজেলার হরিঢালী ও কপিলমুনি বিএনপির উদ্যোগে কপিলমুনি ধান্য চত্বরে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে জনসভায় বক্তব্য রাখেন। কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ আনারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু।
এছাড়া জেলা বিএনপির সদস্য শেখ ইমদাদুল ইসলাম, শেখ সামসুল আলম পিন্টু, হরিঢালী বিএনপির সাবেক সভাপতি শেখ ইমামুল ইসলাম, যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কপিলমুনি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সন্তোষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম গাজী প্রমুখ। জনসভায় হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল সহকারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews