1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নিম্ন আয়ের মানুষের হাতে উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালন ২০২২ সালের বিশ্বকাপজয়ী ১৭ ফুটবলার আছেন আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপেও ১০০ জনকে বাংলাদেশে ফেরত পাঠাল বিএসএফ কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো ঈদ-উল আযহা ফিলিস্তিনিদের নির্যাতন করায় ইসরায়েলি ৪ সংস্থার ওপর ইইউর নিষেধাজ্ঞা মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত

কলাপাড়ায় বহুপক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের বাৎসরিক সাধারণ সভা

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ ও সিএনআরএস এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ‘ ৬টি উপজেলার ( কলাপাড়া, রাঙ্গাবালী, শরণখোলা, মোংলা, পাথরঘাটা ও তালতলী উপবজলা ) বহুপক্ষীয় ( মাল্টিস্টেকহোল্ডার ) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর প্রতিনিধিদের সমন্বয়ে হোটেল নীলাঞ্জনা , কুয়াকাটা তে বাৎসরিক সাধারণ সভা আয়োজনা করা হয়।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ ও সিএনআরএস এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ২৩ ফেব্রুয়ারী সোমবার সকাল ৯টায় ৩০ জন প্রতিনিধির উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আতিকা আজরা , মিল এন্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট, ফিশনেট প্রকল্প, উত্তরণ। সভায় স্বাগত বক্তব্য ও সভার উদ্দেশ্য বর্ননা করেন জনাব রেজওয়ান উল হক চৌধুরী, প্রকল্প ব্যবস্থাপক, ফিশনেট প্রকল্প, উত্তরণ। সভায় প্রত্যেকটি উপজেলা মৎস্যজীবী নেটওয়ার্ক তাদের স্ব-স্ব উপজেলার কাজের অগ্রগতি উপস্থাপনা করেন। বিশেষ করে তারা প্রকল্পের কর্মসূচী বাস্তবায়নে কোন কোন ক্ষেত্রে ভুমিকা রেখেছেন সে সম্পর্কে আলোকপাত করেন। কাজগুলির মধ্যে রয়েছে এ্যাডভোকেসী সভা-যেমন সমাবায় সমিতি গঠনে উপজেলা সমবায় অফিসারের সাথে সভা, জেলে কার্ড পাওয়ার জন্য উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের সাথে সভা, খালখনন এর জন্য পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলীর সাথে সভা।

খাস জমির আবেদন জমা দেওয়ার জন্য ইউনিয়ন চেয়ারম্যান, এসি( ল্যান্ড) ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে আলোচনা করা। এরপর দলগত আলোচনার মাধ্যমে পরবর্তী বছরের তাদের কর্মপরিকল্পনা প্রনয়ন করেন। যেসকল কাজগুলিতে মূখ্য ভূমিকা রাখতে পারবে কর্মপরিকল্পনায় তাহা তুলে আনেন। সভায় আরো উপস্থিত ছিলেন উত্তরণ এবং সিএনআরএস অন্যন্য কর্মকর্তা বৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট