1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

পাইকগাছায় বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শনে সংশ্লিষ্ট কতৃপক্ষ

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় World Food Programme (WFP)-এর অর্থায়নে এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান সুশীলন-এর বাস্তবায়নে চলমান দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোলাদানা ইউনিয়নে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

এসময়ে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, কাজের মান ও বাস্তবায়ন কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা এবং গুণগত মান বজায় রাখার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এদিকে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এই এলাকায় প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার উল্লেখযোগ্য জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে।

পরিদর্শনকালে উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস এবং সুশীলনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার মোঃ ইমরান হোসেন, সুশীলনের উপজেলা ইন্জিনিয়ার আয়ূব আলী উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, WFP-এর এ উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই অবকাঠামো গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট