শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

কাঁচাপাট রপ্তানি বন্ধের ঘোষণায় খুলনাতে শ্রমিক অসন্তোষ; বিজেএ ভবন ভাংচুর। পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করেছে বিজেএ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে
oppo_0

মোঃ জাহিদুল ইসলাম :: কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ ও শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে খুলনার দৌলতপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুট শ্রমিকরা। এতে দীর্ঘক্ষণ ধরে খুলনা – যশোর মহাসড়কের রেলীগেট থেকে মহসিন মোড় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার সকালে দৌলতপুর রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন ভবনের সামনে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাংচুর চালিয়ে ভবনের বাইরের জানালা ভাঙচুর করে ।
পরবর্তীতে পুলিশ ও শ্রমিক নেতারা উত্তপ্ত পরিস্থিতি শান্ত করেন।

এদিকে দৌলতপুর জুট প্রেস এন্ড বেলিং ওয়াকার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শ্রমিকরা বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির উপর ষড়যন্ত্রমূলক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গত ৯ মাস ধরে শ্রমিকরা কর্মহীন অবস্থায় পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়া ও বকেয়া বেতন পরিশোধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।

অন্যদিকে একই সময়ে বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) ভবনে
পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন করে বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদ জানানো হয়। দ্রুত রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন থাকার পাশাপাশি পাট শিল্প ধ্বংসের মুখে পড়বে বলে দাবি করেন বিজেএ নেতৃবৃন্দেরা।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশন চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির।
সংবাদ সম্মেলনে অন্যাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বদরুল আলম মার্কিন, খাইরুজ্জামান,নুর ইসলাম বাচ্চু, শামীম আহমেদ, কুতুব উদ্দিন, প্রিন্স মাহমুদ, রঞ্জন কুমার দাস, আলমগীর খান সহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews