1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

পাইকগাছায় শিশু সুরক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় শিশু শ্রম, বাল্যবিবাহ, ঝরে পড়া শিশু ও মাদকমুক্ত উপজেলা গঠন বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকালে অফিসার্স ক্লাবে এ সভার আয়োজন করে পাইকগাছা ইসলামিক ফাউণ্ডেশন। সহযোগিতায় ছিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পাইকগাছা এরিয়া প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী। তিনি বলেন, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিশু শ্রম, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার হাফেজ বিলাল হোসাইন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পাইকগাছা প্রোগ্রাম এরিয়া ম্যানেজার বিপ্লব আইজাক সরদারের সার্বিক ব্যবস্থাপনায় এবং পলাশ হিউবার্ড বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পাইকগাছা থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান, উপজেলা মডেল মসজিদের ইমাম-খতীব মুফতী আশরাফুল ইসলাম রাহমানি ও ফাদার জুয়েল ম্যাকফিল্ড।

এসময় ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন দিপল বিশ্বাস, নিউটন গোমেজ, শিল্পী রায়, মার্সিয়া হালদার ও রিনি পারই। এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা থেকে ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট