1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায়

  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিসভা বুধবার সকালে জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, খুলনায় ঈদ-উল-আযহা নামাজের প্রধান জামাত সকাল সাতটায় সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল আটটায় এবং তৃতীয় ও শেষ জামাত সকাল নয়টায় টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাতটায় খুলনা টাউন জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সার্কিট হাউজ ময়দানে ও টাউন জামে মসজিদে পর্দা রক্ষা করে মহিলাদের জন্য পৃথক ঈদের জামাতের ব্যবস্থা থাকবে। ঈদের দিন সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। নগরীর গুরুত্বপূর্ণ স্থান ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও ঈদমোবারক খচিত পতাকা দ্বারা সজ্জিত করা হবে। সড়ক ও নৌপথে ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের টহল কার্যক্রম বৃদ্ধি করবে। মহাসড়কে ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত ট্রাক চলাচল বন্ধ থাকবে এবং নৌপথে ২৭ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত বালুবাহী নৌযান চলাচল বন্ধ থাকবে। ঈদের দিন সকল সরকারি হাসপাতাল, এতিমখানা, সরকারি শিশুমনি নিবাস, কারাগার, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে হবে যাতে ঈদের নামাজে কোন বাধা সৃষ্টি না হয়। ঈদ উপলক্ষ্যে নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় পত্রিকাগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গতবছরের ন্যায় এবারও পবিত্র ঈদ-উল-ফিতর আনন্দময় ও জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। ঈদের সকল প্রস্তুতি রয়েছে। ঈদ হলো ধর্মীয় অনুষ্ঠান, আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ঈদ আনন্দ উপভোগ করা আবশ্যক। ঈদের আনন্দ উপভোগে সড়কে যেন কোন যানজট সৃষ্টি না হয় সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলকে দৃষ্টি রাখতে অনুরোধ করেন সভাপতি।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-সহ মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট