শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময়

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা এএসডিডিডাব্লউ (asddw) আয়োজনে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক উদ্যোগের বাস্তবায়নে এবং এফজেএস এর সহয়োগীতায় “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা” প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা বিআরডিবি’র হলরুমে এএসডিডিডাব্লউ নির্বাহী পরিচালক লিপিকা রানী বৈরাগীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডাঃ অমিয় সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্রসহকারী মোঃ আলমাস হোসেন, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সি.ই.এ দেবপ্রসাদ থান্দার, প্রকল্পের কর্মকর্তা কনিকা বৈরাগী প্রমুখ। সভায় দলিত নারী ও কিশোরীরা অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews