মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ মে) সকালে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিদুজ্জামান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।

দিনব্যাপী আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে শিক্ষা কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews