মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দিন সুজার ইন্তেকাল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ:: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ফুলপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ সুজাউদ্দিন সুজা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ মে) ভোর রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ৪টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
সুজাউদ্দিন সুজার মৃত্যুতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি তার ফেসবুক পোস্টে বলেন আল্লাহ আমাকে তুমি ধৈর্য দান করো।ময়মনসিংহে উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুলপুরের সুজাউদ্দিন সুজা’ আমার রাজনৈতিক সহযোদ্ধা আর নেই!
পরে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও দলীয় নেতৃবৃন্দ বলেন, সুজাউদ্দিন সুজা একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ছাত্ররাজনীতিতে তার অবদান নেতাকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।
তার জানাজার নামাজ বাদ আসর ফুলপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews