শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

যুবদলের তিন নেতার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে শার্শায় মানববন্ধন পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা এবং শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে শার্শায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শার্শা উপজেলা পরিষদের সামনে শার্শা উপজেলা যুবদলের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিথ্যা, বানোয়াট ও মানহানিকর প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন এবং পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বিশেষমাত্র।

এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫৫৩, তারিখ-৩১/০৩/২০২৬) দায়ের করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়। জিডিতে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এ বিষয়ে প্রতিবাদ জানালে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন বলেও অভিযোগ করা হয়।

শার্শা উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম পিন্টু, সবুজ হোসেন, সদস্য আরঙ্গজেব, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মির আলম এবং সদস্য মাসুম হোসেন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews