মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

চিতলমারীতে গাঁজাসহ আটক তরুণ মুচলেকায় মুক্ত

  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে অয়ন সাহা (১৮) নামের এক তরুণকে পুলিশ গাঁজাসহ আটক করেছে। আটককৃত তরুণকে শুক্রবার (২২ মে) বেলা ১১টায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিজ্ঞ এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট মুচলেকা নিয়ে তাকে মুক্তি দিয়েছেন। গাঁজাসহ আটককৃত অয়ন সাহা চিতলমারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা পরিচয়দানকারী অনিল কৃষ্ণ সাহা বাদলের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯ টার দিকে অয়ন সাহাকে এক পুরিয়া গাঁজাসহ পুলিশ আবুলের মোড় এলাকা থেকে আটক করে। আটককৃতকে শুক্রবার বেলা ১১ টায় ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এঙ্িিকউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার জানান, পুলিশ গাঁজাসহ আটককৃত অয়ন সাহাকে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। অয়ন সাহা যশোরের একটি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিবে। তাই তাকে বিশেষ বিবেচনায় মুচলেকা রেখে মুক্তি দেয়া হয়েছে।
মুচলেকায় অয়ন সাহার বয়স ১৭ বছর উল্লেখ করা হলেও তার প্রকৃত বয়স ১৮ বছর ৬ মাস। জন্ম নিবন্ধন অনুযায়ী তার জন্ম তারিখ ২২ নভেন্বর ২০০৭ খ্রিষ্টাব্দ। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews