1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয়-স্বরাষ্ট্রমন্ত্রী বিটিভির বিশ্বকাপ সম্প্রচার স্বত্ব ৪৭ কোটি টাকা, অর্থের উৎস কী? একনেকে ২,২৬৬ কোটি টাকার ৮টি প্রকল্প অনুমোদন পাইকগাছার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন দাকোপে কারিতাসের দুর্যোগ ঝুঁকি হ্রাস নিরসন কর্মপরিকল্পনা যাচাই প্রকল্পের সভা অনুষ্ঠিত বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা পাইকগাছায় ফ্রেন্ডশিপের পরিবেশ সচেতনতা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আয়াতুল্লাহ খামেনির দাফনের তারিখ জানাল আয়োজক কমিটি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা, দাফন ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান মহররম মাসের প্রথম দশ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আয়োজক কমিটি।

মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে খামেনির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মর্যাদাপূর্ণভাবে জানাজা ও দাফনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সময়সূচি ও নানা জল্পনাকে ভিত্তিহীন বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ইমাম হুসাইন (আ.) এর শোকানুষ্ঠানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আশুরার শোককাল শেষ হওয়ার পরই জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। একই সঙ্গে ইরান ও মুসলিম বিশ্বের মহররম পালনের ঐতিহ্য বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অনুষ্ঠানের চূড়ান্ত সময়সূচি ও অন্যান্য বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়। তার মৃত্যুর শতদিন পেরিয়ে গেলেও এখনো দাফন সম্পন্ন হয়নি।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট