শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলপুরে গৃহবধূ সিম্পা হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

হুমায়ুন কবির, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলার লাউয়ারী কান্দাপাড়া এলাকার গৃহবধূ সিম্পা (২২) হত্যা মামলার দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৫ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশের একটি দল সিলেট র‍্যাব-৯-এর সহযোগিতায় সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাধাঘাট এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে নিহত সিম্পার স্বামী মো. মফিজুল ইসলাম (২৭) এবং শ্বশুর আব্দুল হাই (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে সিম্পাকে হত্যার পর অভিযুক্তরা তার মরদেহ শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ফুলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে ছিলেন।
পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে সোমবার (৬ জুলাই) গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews