বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
চিতলমারীতে উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ চোখ মানুষের অমূল্য সম্পদ-নজরুল ইসলাম মঞ্জু চিতলমারীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম দাকোপে সুশীলনের আয়োজনে আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত ‎ চাঁদপুরে ৫ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে আউটসোর্সিং নিয়োগে অনিয়মের অভিযোগ, প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ

খুলনায় সাংবাদিকদের তিন দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ উদ্বোধন

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণের কোন বয়স নেই। মানুষের প্রতিটি ক্ষেত্রেই শিক্ষার অনেক কিছু রয়েছে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন করা খুবই জরুরি। তিনি আরও বলেন, যেকোন প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তিনি খুলনার সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য পিআইবিকে ধন্যবাদ জানান।
খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আনিসুজ্জামান। বক্তৃতা করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও ড্যাফোডিল ইউনিভার্সিটির গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জামিল খান। খুলনা জেলার ৩৫ সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews