1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত অন্তত ৬, বহু হতাহত মধ্যপ্রাচ্য সংকট ও জননিরাপত্তা নিশ্চিতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর জরুরি তৎপরতা ৫ জেলার ডিসি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি এবার ইউরোপের একটি দেশে হামলা চালাল ইরান ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫ পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান খুলনা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ

তারুণ্যের দীপ্ত প্রতীক কবি রুদ্রের ৬৯ তম জন্মদিন ১৬ অক্টোবর

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩০ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: প্রেম ও দ্রোহের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৯ তম জন্মবার্ষিকী। ১৯৫৬ সালের আজকের এই দিনে (১৬ অক্টোবর) মোংলা উপজেলার মিঠেখালি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। কবির জন্মদিন উদযাপনে রুদ্র স্মৃতি সংসদ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে।

‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের স্রষ্টা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। বাংলাদেশের কবিতায় অবিস্মরণীয় এই কবির শিল্পমগ্ন উচ্চারণ তাকে দিয়েছে সত্তরের অন্যতম কবি-স্বীকৃতি। ১৯৯১ সালের ২১ জুন মাত্র ৩৫ বছর বয়সে মারা যান তিনি। কবির জন্মবার্ষিকী উপলক্ষে রুদ্র স্মৃতি সংসদ আজ কবির গ্রামের বাড়ি মোংলার মিঠেখালিতে সকালে শোভাযাত্রা সহকারে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এছাড়া সন্ধ্যায় রুদ্র স্মৃতি সংসদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট মোংলা শাখা স্মরণ সভার আয়োজন করেছে। স্মরণসভা শেষে রুদ্রের কবিতা আবৃত্তি ও তার গান পরিবেশিত হবে।

উল্লেখ্য, অকালপ্রয়াত এই কবি নিজেকে মিলিয়ে নিয়েছিলেন আপামর নির্যাতিত মানুষের আত্মার সঙ্গে। সাম্যবাদ, মুক্তিযুদ্ধ, ঐতিহ্যচেতনা ও অসাম্প্রদায়িকবোধে উজ্জ্বল তার কবিতা। ‘জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরোনো শকুন’- এই নির্মম সত্য অবলোকনের পাশাপাশি উচ্চারণ করেছেন অবিনাশী স্বপ্ন- ‘দিন আসবেই- দিন সমতার’। যাবতীয় অসাম্য, শোষণ ও ধর্মান্ধতার বিরুদ্ধে অনমনীয় অবস্থান তাকে পরিণত করেছে ‘তারুণ্যের দীপ্ত প্রতীক’-এ। একই সঙ্গে তার কাব্যের আরেক প্রান্তর জুড়ে রয়েছে স্বপ্ন, প্রেম ও সুন্দরের মগ্নতা।

মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে তিনি সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। পরবর্তীকালে ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন। ‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য ‘সংস্কৃতি সংসদ’ থেকে পরপর দু’বছর মুনীর চৌধুরী সাহিত্য পুরষ্কার লাভ করেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট