1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

সাংবাদিক নেতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকীতে সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা ও প্রায়ত সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) দুপুরে জাতীয় সাংবাদিক সংস্থা’ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা’র জেলা শাখার আহ্বায়ক এম হেদায়েত হোসাইন লিটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক এ বি এম মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম । সভায় অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সহকারী মহা সচিব শেখ আবু সাঈদ,জেলা শাখার সাবেক সভাপতি মোল্লা আব্দুর রব, সহ-সভাপতি এস এম রাজ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক, সদস্য ফকির হাসান আলী,আরিফুল ইসলাম, সোহেল রানা বাবু, সাংবাদিক নকিব মিজানুর রহমান মোঃ সাগর প্রমূখ । সভা ও দোয়া মাহফিলে আলতাফ হোসেনের রুহের মাহফিরাত এবং সারা দেশে আরো মৃত্যু হওয়া সাংবাদিকদের মাগফিরাত ও সকল সাংবাদিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট