1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে ‘নবজাগরন সঞ্চয় ঋনদান সমবায় সমিতির’ ম্যানেজার ২৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে, আদালতে মামলা ফ্ল্যাট থেকে টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সঞ্চিতার মরদেহ উদ্ধার ইরানের সংবাদ সম্মেলনে ফুটবলের চেয়ে বেশি আলোচনায় রাজনীতি যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র-ইরান, বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি দল নয়, দেশের জন্য কাজ করুন: সাংবাদিকদের প্রধানমন্ত্রী সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর পাইকগাছায় নদী থেকে শতবর্ষী বৃদ্ধের মরদেহ উদ্ধার দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে অসুস্থ ভ্যান চালককে অনুদান প্রদান কোস্টগার্ডের অভিযানে ভারত থেকে আনা ফেন্সিডিল ও অবৈধ ঔষধ জব্দ ধোবাউড়ায় ৫ বছরের শিশুর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগে চাঞ্চল্য

জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থীর গণসংযোগ

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৬১ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসন প্রার্থী জেলা মজলিসের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং যুব বিভাগের জেলা শাখার সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ গণসংযোগ করেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫ টায় চিতলমারী উপজেলার হিজলা বাজারে হাটেরদিনে এ গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ সাধারন মানুষের ঢলে গণসংযোগ প্রাণবন্ত হয়ে ওঠে।
জামায়াতে ইসলামী হিজলা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা হুমায়ুন কবিরের নেতৃত্বে গণসংযোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গাজী মুনিরুজ্জামান, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্না, জামায়াতে ইসলামী মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মিরাজুল ইসলাম ও জামায়াতে ইসলামী মনোনিত হিজলা ইউনিয়ন পরিষদ প্রার্থী মাওলানা শেখ সোহেল।
গণসংযোগ শেষে প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-১ আসন (চিতলমারী-মোল্লাহাট ও বাগেরহাট সদর) প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হিজলা ইউনিয়নের বিভিন্ন বাজারে আমরা গণসংযোগ করেছি। জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ আমাদের মাঝে সাধারন মানুষের ঢল নেমেছে। আমরা সাধারণ মানষের সাথে কথা বলেছি। তাদের দুঃখ, কষ্ট ও বেদনার কথা শুনেছি। তারা যাতে আমাদের আগামী নির্বাচনে রায় দেয় সে জন্য দাবী জানিয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট