1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
আলজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট লিয়ামিন জেরুয়ালের মৃত্যু ইরানের পক্ষে যুদ্ধের ঘোষণা রাশিয়ার চেচেন আর্মি স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে শিক্ষামন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পাইকগাছায় অবৈধভাবে তেল মজুদ: ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার তেল জব্দ পাইকগাছায় সরকারি জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ উদ্ধার ৭ দেশের প্রতিটি শিশুর সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে পুষ্টির কোনো বিকল্প নেই- নজরুল ইসলাম মঞ্জু দাকোপে এএসডিডি ডব্লিউ’র উদ্যোগে বিশ্ব পানি দিবস পালিত পাইকগাছায় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও মেলার প্রস্তুতিমূলক সভা

খুলনা রেঞ্জের উপজেলা ও থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শুরু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা ইলাইপুর আনসার ও ভিডিপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ১৪ দিন ব্যাপী উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা রেঞ্জের উপমহাপরিচালক, মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক খুলনা ব্যাটালিয়ন (৩ বিএন) মোল্ল্যা আবু সাইদ।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি উপমহাপরিচালক বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া তরুনদের শক্তিকে কিভাবে সামাজিক শক্তি হিসাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ভূমিকা রাখা যায়। এ জন্য আনসার ও ভিডিপি সদস্যদের নিরলসভাবে কাজ করতে হবে। আগামী সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তায় সবাইকে সচেতন থাকতে হবে এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য । এ ক্ষেত্রে তিনি ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করনে আনসার সদস্যদের করণীয় বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করেন এবং তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রশিক্ষিত সদস্যরা অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে সময় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় প্রদর্শন করবে।
তিনি আরো বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা বৈষম্যহীন সমাজ গঠনে আরো দায়িত্বশীল হয়ে উঠবে। প্রশিক্ষণ লব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে এক জন দক্ষ স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করা ও আত্বকর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা মুক্ত বাংলাদেশ বিনির্মান করার পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য উপজেলা/থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (৪র্থ) ধাপ ২০২৫ খুলনা বিভাগের ১০ টি জেলার মধ্যে ৭ টি জেলায় একই সাথে শুরু হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট