রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৬০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছায় ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দাতা সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ এবং উন্নয়ন সংস্থা নবলোক-এর সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়াটার এইড বাংলাদেশ-এর প্রতিনিধি সুমন সাহা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, শেখ খোরশেদুজ্জামান, নবলোক-এর প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, বিএম নাহিদ হাসান, প্রোগ্রাম অফিসার কাজী ফারহানা আফরোজ, ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার পবিত্র মণ্ডল এবং রেহেনা পারভিন।

কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইউনিয়ন পর্যায়ে টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews