রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ. এম. শফিউল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, থানার এসআই আতিক রহমান, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস. এম. ইমদাদুল হক, প্রধান শিক্ষক শামসুর রহমান, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, যুবনেতা আবু হুরায়রা বাদশা, প্রভাষক আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ আব্দুল বারী প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন নিসচা’র সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ, প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, রিপোর্টাস ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আসাদুল ইসলাম, সাংবাদিক এস. এম. আলাউদ্দিন সোহাগ, এন ইসলাম সাগর, আলাউদ্দিন রাজা, স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মণ্ডল, ফসিয়ার রহমান, আবুল হাশেম, বদিউজ্জামান, শাহজামান বাদশা, মানসুর রহমান জাহিদ, কাজী সোহাগ, মাজহারুল ইসলাম মিথুন, রাজু আহমেদ, মহানন্দ অধিকারী মিন্টু, চিকিৎসক সিরাজুল ইসলাম, ফরিজুল ইসলাম গাজী, রকি বিশ্বাস, আবু হানিফ মিলন, হারুন কাহারুল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও নিসচা নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সকলকে সচেতন হতে হবে এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগ ও তার বাস্তবায়ন জরুরি। তারা সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন ও প্রয়োগে সরকারের আরও মনোযোগী ভূমিকা কামনা করেন।

অনুষ্ঠান শেষে লন্ডনে চিকিৎসাধীন নিসচা চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন-এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews