রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস বাড়ির দেয়াল ভেঙে মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণের ভাণ্ডার গ্যাস-বিদ্যুৎ সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর শিক্ষকদের অবসর ভাতা পেতে আর দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না-প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন চিতলমারীতে খালেদা জিয়া’র জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা সিটি কর্পোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও পেশাদারীত্ব শীর্ষক কর্মশালা

  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: ‘‘খুলনা সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিষেবায় পেশাদারীত্ব জোরদারকরণ’’ শীর্ষক এক কর্মশালা বুধবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরীফ আসিফ রহমান নগরীর একটি অভিজাত হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিন ব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তৃতায় প্রধান নির্বাহী কর্মকর্তা নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বাড়ি-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রমের পরিধি আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ গড়ে তুলতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাকে একটি বাণিজ্যিক মডেলে আনতে পারলে নগরীর স্বাস্থ্যকর পরিবেশ যেমন নিশ্চিত হবে তেমনি এ কার্যক্রম একটি লাভজনক ব্যবসায় পরিণত হবে। তিনি কর্মশালা থেকে অর্জিত শিক্ষা যথাযথভাবে কাজে লাগিয়ে খুলনা মহানগরীকে একটি স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।
‘সাসটেন্যাবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি) প্রকল্পের আওতায় খুলনা সিটি কর্পোরেশন ও এসএনভি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় ৪টি সিটি কর্পোরেশন ও ৩টি পৌরসভায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণের মাধ্যমে যৌথভাবে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সকল ওয়ার্ডের সেবার বর্তমান অবস্থার তথ্য যাচাই করা এবং সেবায় পেশাদারীত্ব আনায়নের জন্য একটি কাঠামো প্রস্তুত করার পাশাপাশি সকলের জন্য গ্রহণযোগ্য একটি সাশ্রয়ী সেবা মূল্য নির্ধারণ, ঘরে ঘরে বর্জ্য সংগ্রহের জন্য উপযুক্ত বেসরকারি সেবা প্রদানকারী সংস্থা মনোনীত করা, বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইন পরিকল্পনা ও উপকরণ চুড়ান্ত করা এবং একটি কার্যকর টিম গঠন করাই এই কর্মশালার মূল উদ্দেশ্য।
কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম ও প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ। স্বাগত বক্তৃতা করেন এসএনভি নেদারল্যান্ডস ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কান্ট্রি এইচআর এন্ড অপারেশন্স ম্যানেজার অগাস্টিন অল্ড্রিন সরকার এবং সঞ্চালনা করেন এসএনভি’র ক্লাস্টার কোঅর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস চৌধুরী। অন্যান্যের মধ্যে এসএনভি’র বিজনেস এডভাইজর তানভীর আহমদ চৌধুরী, গভার্ন্যান্স এডভাইজার প্রশান্ত রঞ্জন শর্মা রায়, বিসিসি অফিসার খাদিজা তুল-কোবরা প্রমুখ কর্মশালায় উপস্থিত ছিলেন।
কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার প্রকৌশলী মো: আনিসুর রহমান ও মো: অহিদুজ্জামান খান সহ সহকারী কঞ্জারভেন্সী অফিসার, কঞ্জারভেন্সী সুপারভাইজিং ইন্সপেক্টর ও সুপারভাইজার, সড়ক পরিচ্ছন্নতা কর্মীদের নেতা, চালকদের প্রতিনিধি, এসটিএস/ডাম্পিং সাইটে নিয়োজিত শ্রমিকদের প্রতিনিধিগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews